1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রারকে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৬৬ বার পড়া হয়েছে

সোমবার রাতে কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে (৫০) দুর্বৃত্তরা হাত-পা-মুখ বেঁধে হত্যা করেছে।

নূর মোহাম্মদের নিজ বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি কুষ্টিয়া শহরের বাবর আলী রেলগেট এলাকায় বি সি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন। তার পরিবারের অন্য সদস্যরা ঢাকায় থাকেন।

বাড়িওয়ালা হানিফ আলী বাড়ির দোতলায় থাকেন। তার ছেলে আল মাহমুদ সোহাগের ভাষ্যমতে, রাত সাড়ে নয়টার দিকে একটা শব্দ শুনতে পেয়ে তিনি বাসা থেকে বের হন। বাসায় চোর ঢুকেছে মনে করে তিনি চারতলা ভবনের ছাদে গিয়ে খুঁজতে থাকেন। এ সময় তিনতলার ডান দিকের নূর মোহাম্মদের ফ্ল্যাটে চড়া শব্দে টেলিভিশন চলছিল।

ওই ফ্ল্যাটের দরজার নিচের মেঝের ফাঁকা জায়গা পাপোশ দিয়ে আটকানো দেখেন। এ সময় তিনি কলিংবেল বাজালে কোন সাড়াশব্দ না পেয়ে নূর মোহাম্মদের মোবাইল ফোনে কল দিতে থাকেন। তাতেও কোনো সাড়া না পেয়ে চলে যান।

আল মাহমুদ বলেন, ‘আমি রাত ১০টার দিকে সিঁড়ি বেয়ে তিনজন যুবককে নামতে দেখেছি, তাদের মধ্যে একজনের হাতে একটি ছুরি ছিল। তারা কারা, কার কাছে এসেছেন, তা জানতে চাইলে এক যুবক বলেন, তারা রেজিস্ট্রার সাহেবের কাছে গিয়েছিলেন। ওই যুবক আমাকে রেজিস্ট্রারের কাছে যেতে বলেন। এরপর তারা বাইরে চলে যায়।’

আল মাহমুদ বাসার ভেতরে রান্নাঘরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নূর মোহাম্মদকে পড়ে থাকতে দেখেন। বাড়ির অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সহায়তায় তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান বলেন, রাত ১১টার দিকে পুলিশ কয়েকজনের সহায়তায় নূর মোহাম্মদকে নিয়ে আসে। তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রেখেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে আল মাহমুদকে হত্যা করা হয়েছে। বাড়ির সামনে থাকা একটি সিসি ক্যামেরায় তিন যুবকের বের হওয়ার দৃশ্য দেখা গেছে। তাদের সবার মাথায় টুপি ছিল। পুলিশ তাদের চিন্হিত করে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!