1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

সরকার বিরোধী বিক্ষোভে আবারো ফুঁসে উঠেছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন সংবিধান তৈরির প্রস্তাব দেয়ার পর আবারো বিক্ষোভ শুরু হয়।

অন্যদিকে আগাম নির্বাচনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো।
গত এক মাসের বিক্ষোভে দেশটিতে ৩০ জন নিহত হয়েছে। বিক্ষোভে রাজধানী কারাকাস শহর রীতিমতো স্থবির হয়ে পড়ে।
শহর জুড়ে বিক্ষোভকারীরা রাস্তাঘাট অবরোধ করে রাখে। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে।
ভেনেজুয়েলাতে গত এক মাস ধরেই এমন সহিংস বিক্ষোভ চলছে।প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করার পরই নতুন করে আবার বিক্ষোভের শুরু। মি মাদুরো বলছেন, বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে তাকে উৎখাতের চেষ্টা চলছে। আর তাই তা প্রতিরোধে দরকার নতুন সংবিধান।
কিন্তু তা মানতে রাজি নন বিরোধীরা। বিরোধী নেতাদের একজন হেনরিক কাপ্রিলাস বলছেন, নির্বাচন যাতে না হয়, সেটিই তার ঘোষণার মুল উদ্দেশ্য। তার এই উদ্দেশ্য প্রতিহত করতে বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার রাস্তাতেই থাকবে বলে তিনি ঘোষণা দেন।
দেশটিতে গত কয়েক বছর ধরে চলছে মারাত্মক খাদ্য সংকট আর ভয়াবহ মুদ্রাস্ফীতি। আর সেজন্যে প্রেসিডেন্ট মাদুরোকে দায়ী করে বিরোধী দলগুলো। বুধবার আরো বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে তারা।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সরকার বলছে মাদুরোর পরিকল্পনা আসলে ক্ষমতায় থাকার ছলচাতুরী।বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!