1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ॥ ট্রেন অবরোধ ॥ স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আজ ৯ অক্টোবর মঙ্গলবার জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন পালিত হয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। ফলে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এরফলে গোটা শহরে চরম যানজটের সৃষ্টি হয়। পরে তারা সান্তাহার থেকে বুড়িমারীগামী ৭১৩ করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ১নং রেলগেট এলাকায় পৌনে ১২টায় প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, ওয়াশিকার মো. ইকবাল মাজু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলী আকবর, খয়বর রহমান, সাবেক কমান্ডার আব্দুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি এ্যাড. ইস্তেকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবু প্রমুখ।

শেষে একটি মিছিলসহ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার হাতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft