1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

গাইবান্ধায় জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব, গাইবান্ধা পৌরসভা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালকে বিদায় সংবর্ধনায় সম্মাননা জানানো হয়।

গতকাল ৭ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী গ্রন্থাগার কক্ষে রনজিত বকসী সুর্য্যর সভাপতিত্বে জেলা প্রশাসকের বর্নাঢ্য কার্যক্রম নিয়ে আলোচনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউল হক জনি, জিয়াউর রহমান হেনরী, অমিতাভ দাশ হিমুন, খোকন চৌধুরী, কামরুল হাসান সেলিম, আরিফুল ইসলাম বাবু, গোলাম মারুফ মনা, বাপ্পী দাশ, হানিফ বেলাল, রাগীব হাসান চৌধুরী।

এছাড়া গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট, সম্মাননা পত্র বিদায়ী জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালকে উপহার দেয়া হয়।

পরে রাত আটটার দিকে পৌরসভা মিলনায়তনে গাইবান্ধা পৌরসভা আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে পৌর মেয়র শাহ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, কাউন্সিলর শহীদ আহম্মেদ। এসময় কাউন্সিলর লাকী আক্তার, সেলিনা আক্তার রত্না এবং পৌরসভার সকল কমর্কর্তা কর্মচারীর উপস্থিত ছিলেন। পওে বিদায়ী জেলা প্রশাসককে পৌরসভার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্টসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

একই মিলনায়তনে পুলিশ সুপার প্রকৌশলী আবাদুল মান্নান মিয়ার সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিদায় সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, এমারুল ইসলাম সাবিন, মাসুদুল হকসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। এসময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপহার প্রদান করেন সংগঠনের সভাপতি পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ও সাধারন সম্পাদক শাহ জাহাঙ্গীর কবীর মিলন।

এছাড়া গাইবান্ধা কেবল নেটওয়ার্কের সদস্যরাও ওই মিলনায়তনে উপস্থিত হয়ে বিদায়ী জেলার প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কেবল নেটওয়ার্ক গাইবান্ধার নেতৃবৃন্দের মধ্যে এসকে তাসের আলী, রমজান আলী, জিয়াউর রহমান ডিউক, শফিকুল ইসলাম রুবেল সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft