1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আলু চাষে আধুনিক প্রযুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ গাইবান্ধায় রেলওয়ের লোহার বাউন্ডারী কেটেছে দুর্বৃত্তরা : নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে প্রশ্ন পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

পদত্যাগ করেছেন ইন্টারপোল প্রধান

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

চীনে আটক থাকার পর পদত্যাগ করেছেন পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোয়াংওয়েই। ফ্রান্স তার পদত্যাগপত্র পেয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল।

এদিকে তাকে আটকের কথা স্বীকার করেছে চীন। দেশটি রবিবার জানিয়েছে, দুর্নীতিবিরোধী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

চীনের দুর্নীতি বিরোধী সংস্থা জানিয়েছে, জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মেং হোয়াংওয়েইকে আইন লংঘনের অভিযোগে আটক করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ করছে ন্যাশনাল সুপারভাইজরি কমিশন। তবে চীনের এই স্বীকারোক্তির বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে জানিয়েছে। উল্লেখ্য, জনসেবামূলক কাজে দুর্নীতির ঘটনাগুলো খতিয়ে দেখে চীনের ন্যাশনাল সুপারভাইজরি কমিশন।

এদিকে রবিবার দিনের শুরুর দিকে মেং হোয়াংওয়েইর স্ত্রী গ্রেস মেং জানিয়েছেন, তার স্বামী চীনে যাওয়ার আগে ২৫ সেপ্টেম্বর তাকে একটি ছুড়ির ছবি পাঠিয়েছিলেন।

মেং ফরাসি সাংবাদিকদের জানান, তার মতে এই ছুড়ির ছবির মাধ্যমে তার স্বামী জানাতে চাইছেন যে তিনি বিপদের সম্মুখীন।

মেং আরো জানান, ওই ছবি পাঠানোর পর থেকে হোয়াংওয়েইর সঙ্গে আর কোন যোগাযোগ হয়নি তার। মেং জানান, ছবির সঙ্গে হোয়াংওয়েই লিখে পাঠিয়েছেন- আমার ফোনের অপেক্ষা কর।

তার স্বামীর সঙ্গে কী হতে পারে সে বিষয়ে কোন ধারণা দেননি মেং।

উল্লেখ্য, শুক্রবার ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৫ সেপ্টেম্বর ফ্রান্স থেকে নিজ দেশ চীনে যান মেং হোয়াংওয়েই। এরপর তার খোঁজ মেলেনি। তার স্ত্রী পুলিশকে এই তথ্য জানায়- রয়টার্স ও আল জাজিরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft