
বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনের সাবেক এমপি ছিলেন।
রবিবার মধ্যরাতে উপজেলার কাঁকনহাটির নিজ বাড়ি থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহামেদ কবির সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আরো বলেন, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। শাহ নুরুল কবির শাহীন ঈশ্বরগঞ্জ থানা বিএনপির একাংশের সভাপতি।