1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশ ও জনগণের সম্পদ এখন আওয়ামী লীগের হাতে: ড. কামাল

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৫৩ বার পড়া হয়েছে

গণফোরামের প্রধান ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কোটি টাকার মালিক। দেশ ও জনগণের সম্পদ এখন আওয়ামী লীগের হাতে। হাজার হাজার কোটি টাকা পাচারও হয়েছে। লুটপাট করে ব্যাংক দেউলিয়া করেছে’।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভোটের অধিকারের দাবিতে ঐক্য প্রক্রিয়া’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন ড. কামাল হোসেন।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোচ্চার ছিল, আন্দোলন করেছে। অথচ আওয়ামী লীগই ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দেয়। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মত প্রকাশের অধিকার হরণ করেছে।’

ড. কামাল বলেন, ‘দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের আন্দোলন ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে পারলে অধিকার প্রতিষ্ঠিত হবে।’

কামাল হোসেন বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের জন্য দেশের মানুষ সোচ্চার এবং ঐক্যবদ্ধ। দেশের মানুষ আজ জেগে উঠেছে। নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে’। সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি।

ড. কামাল বলেন, ‘গায়েবি মামলায় মানুষকে দমন করে সরকার ভোটের অধিকার থেকে দূরে রাখতে চায়।’সব রাজবন্দিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft