1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাঘাটা থানা পুলিশের অভিযানে শতাধিক অতিথি পাখি উদ্ধার

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৩০ বার পড়া হয়েছে

সাঘাটা উপজেলার বিভিন্ন বিল এলাকায় অভিযান চালিয়ে সাঘাটা থানা পুলিশ আজ রবিবার (৭ অক্টোবর) শিকারীদের নিকট থেকে শিকার করা শতাধিক অতিথি পাখি উদ্ধার করেছে।

জানাগেছে, প্রতি বছরের ন্যায় শীত শুরুর আগেই এবারো সাঘাটা উপজেলার বিভিন্ন খালে বিলে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে অতিথি পাখি। সন্ধ্যা নামলেই গাছে গাছে পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এসব এলাকা। আর এ সুযোগেই সৌখিন ও পেশাদার পাখি শিকারীরা বন্দুক, বিষটোপ ও বিভিন্ন ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন শুরু করে। অতিথি পাখি শিকার আইনগত ভাবে নিষিদ্ধ থাকলে শিকারীরা তা মানছেন না। তারা আইনের প্রতি তোয়াক্কা না করে শিকার চালিয়ে যাচ্ছে ।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় পাখি শিকারীরা এবারও হাসিলাকান্দি বিল এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বকসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি শিকার করার সময় আমরা অভিযান চালাই এবং শতাধিক পাখি উদ্ধার করে থানায় নিয়ে এসে অবমুক্ত করি।

তিনি আরও জানান, এলাকায় পাখি নিধন প্রতিরোধে পুলিশের অভিযান চলছে। পরবর্তীতে কেহ পাখি শিকার করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft