1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্বাচনী প্রচারণা

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নির্বাচন প্রত্যাশী বাংলাদেশ কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গাইবান্ধা -জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও বিশিষ্ট আইনজীবি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। তিনি পলাশবাড়ী এবং সাদুল্যাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি জনগণের মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি প্রচারিত বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ করেন। এমনকি পলাশবাড়ী উপজেলায় উন্নয়ন মেলা পরিদর্শনকালেও মেলা চত্বরে আসা লোকজনের মধ্যেও এই লিফলেট বিতরণ করেন এবং আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

তিনি সাদুল্যাপুর উপজেলারও বিভিন্ন এলাকায় নির্বাচনী তৎপরতা চালান এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি বিভিন্ন এলাকা পরিদর্শনকালে জনগণের উদ্যোগে বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ নৌকার বিজয় হলেই দেশের উন্নয়ন সম্ভব। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে কুলসুম একাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার আহবান জানান।

উল্লেখ্য, এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ১৯৬৩ সালে ১ জানুয়ারি গাইবান্ধা জেলার পলাশবাড়ী সদরে জামালপুর গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহন করেন । তার পিতা মরহুম মোকসেদ আলী প্রধান মধু ও মাতা মরহুমা মাহমুদা বেগম প্রধান । স্বামী মো: মাহবুর রহমান একজন সফল ব্যবসায়ি । তার চাচা মরহুম সাকোয়াত জ্জামান প্রধান (বাবু চেয়ারম্যান) একজন বীর মুক্তিযোদ্ধা ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি ছিলেন । দাম্পত্য জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী তাহার কন্যাদ্বয় বিদেশে পড়াশুনা করছে । ছাত্রজীবন থেকেই এড.উম্মে কুলসুম স্মৃতি ছাত্রলীগের রাজনীতে সক্রিয় ভাবে জড়িত ছিলেন ছাত্রজীবন শেষে একজন আইনজীবী হিসাবে ১৯৯৩ সালে ঢাকাবারে যোগদান করেন এবং আওয়ামী রাজনীতি তথা আওয়ামী আইনজীবী পরিষদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হন। বিগত ২০০০ সালে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক ভোটে কার্যকরি পরিষদের ১ নং সদস্য নির্বাচিত হন।২০০৬-০৭ সালের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরি পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন,২০০৩ সালে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেন সাধারন সদস্য এরপর আইন বিষয়ক সম্পাদক ও পরে ২০১২ সালে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন। বর্তমান সময়ে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের গাইবান্ধা জেলা শাখার সদস্য ও বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য । আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসাবে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।এছাড়াও জাতীয় সংসদের কৃষি মন্ত্রনালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান এসোসিয়েশন (সিপিএ) বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য ।

২০০১ সালে জাতীয় নির্বাচনের পর বিএনপি জামাত জোট বিরোধী প্রতিটি আন্দোলন -সংগ্রামে সংগঠনে ,মিছিলে ,রাজপথ অবরোধ কর্মসুচীতে তিনি অগ্রনী ভূমিকা ও সক্রিয় অংশ গ্রহন করেন । তিনি আওয়ামীলীগ সভাপতি জাতীর জনকের কন্যা জননেত্রী ও কৃষকরতœ শেখ হাসিনার বিরুদ্ধে তৎসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ১/১১ পরবর্তীতে দায়ের করা সকল মামলার বিরোদ্ধে প্যানেল এ্যাডভোকেট হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি এসময় আইনী লড়াইয়ের মাধ্যমে নেতাকর্মীদের জেলহাজত থেকে মুক্ত করেন ও এসব ব্যাপারে সক্রিয় ভুমিকা রাখেন এছাড়াও ২১ আগষ্ট গ্রেনেড হামালায় অলৌকিক ভাবে বেচে যান ।কর্ম জীবনে তিনি ১৯৯৩ সালে তিনি ঢাকা আইনজীবী সমিতির (ঢাকাবারের) সদস্য পদ লাভ করেন । এবং অদ্যাবধি নিয়মিত আইনজীবী হিসাবে আইনপেশায় নিয়োজিত আছেন । তিনি ২০০১ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবীর সমিতির (সুপ্রীম কোট বারের) সদস্য পদলাভ করেন । আওয়ামী সরকারের বিভিন্ন সময়ে তিনি এপিপি,এডিশনাল পিপি,পিপি (দুর্নিতী দমন কমিশন) হিসাবে দায়িত্ব পালন করেন। বাগান করা , বৃক্ষরোপন,বইপড়া,ভ্রমন,ও খেলাধুলা করা তার সখ।কলেজ জীবনে খেলাধুলায় বিশেষ করে কাবাডি খেলায় তিনি জেলার চ্যাম্পিয়ান ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft