1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে এসকে টিভি’র অ্যাডমিনসহ গ্রেফতার ২

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে ‘এসকে টিভি’ নামে খোলা একটি চ্যানেলের এডমিনসহ যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একজন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত।

গ্রেপ্তার দুজন হলেন- খালেদ বিন আহমেদ এবং মো. হিজবুল্লাহ। এদের মধ্যে খালেদ শিবিরের রাজনীতিতে এবং তার বাবা জামায়াতে ইসলামীর রাজনীতি করেন বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার উত্তরা সেক্টর ১৩ এর আবাসিক এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা ইউটিউবে ‘এসকে টিভি’ নামে চ্যানেল খুলৈ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সংবাদ, ভিডিও, আপত্তিকর মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচারণা করে আসছিলেন।

শনিবার বেলা তিনটার দিকে কারওয়ান বাজারে র‌্যাবের মি‌ডিয়া সেন্টা‌রে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলন করেন র‌্যাব ওয়ান এর অধিনায়ক লেফটেনেন্ট‌ কর্নেল সাওয়ার বিন কাসেম।

র‌্যাব জানায়, পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য বিকৃত করে নানা অপপ্রচার চালিয়েছেন এই দুই জন।

গ্রেপ্তার দুই জন কার নির্দেশে এসব প্রচার চালাতেন- এমন প্রশ্নে র‌্যাব কর্মকর্তা বলেন, ‘এটা আমরা তদন্ত করে দেখছি।’

র‌্যাব জানায়, খালেদ বিন আহমেদের বা‌ড়ি চাঁদপু‌র জেলার হা‌জীগঞ্জে এবং হিজবুল্লাহর বাড়ি একই জেলার ফরিদগ‌ঞ্জে। তাদের কাছ থেকে দুইটি ম‌নিটর, এক‌টি সি‌পিইউ, এক‌টি ট্যাব, দুইটি ভয়েজ রেকর্ডার মেশিন, দুই‌টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদ গত দুই বছর ধরে এসকে টি‌ভি নামে চ্যানেল প‌রিচালনা করে আসছেন। অন্যদিকে হিজবুল্লাহ দেড় বছর ধরে চ্যানেলটির সাথে কাজ করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft