
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপনী দিনে মেলার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় সংসদের গাইবান্ধা-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ও কৃষকলীগ নেতা আমিনুল ইসলাম পাপুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি উন্নয়ন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে বর্তমান সরকারের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর একযোগে সারাদেশ ব্যাপী এ মেলা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সারাদেশে একযোগে মেলা উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ৫২ টি স্টল নিয়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে।