1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি,ন্যায্য মজুরির দাবিতে প্রশাসনিক প্রাঙ্গণে উচ্চকণ্ঠ পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং-বাকের ১৫ বছর কারাদণ্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মিয়ং-বাকের ১৫ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ঘুষ, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে শুক্রবার সিউল আদালত তাঁকে এই কারাদণ্ড দেন। একই সঙ্গে লি মিয়ংকে ১৩ বিলিয়ন ওন (১১.৫ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে।খবর বিবিসির।

অসুস্থতার কারণ দেখিয়ে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না লি। তিনি হলেন দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া দক্ষিণ কোরিয়ার চতুর্থ সাবেক নেতা। গত এপ্রিলে তাঁর উত্তরসূরিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির প্রধান একটি ইলেকট্রনিকস কোম্পানির কাছ থেকে লি মিয়ং-বাকের কোটি কোটি ওন ঘুষ নেওয়ার প্রমাণ পেয়েছে আদালত। তাঁর কারাদণ্ডের বিষয়ে সিউলের কেন্দ্রীয় জেলা আদালতের বিচারক বলেন, গুরুতর অপরাধের কারণে অভিযুক্তকে শাস্তি অনিবার্য করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার ও বলপ্রয়োগের দায়ে গত এপ্রিল মাসে দেশটির আরকে সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে ২৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৩ সালে লি মিয়ংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন গিউন। পরে আগস্ট মাসে তাঁর সাজার মেয়াদ ১ বছর বাড়িয়ে ২৫ বছর করেছেন সিউল হাইকোর্ট।

২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লি। তার বিরুদ্ধে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও বরাবরই দাবি করে আসছেন লি মিয়ং-বাক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft