1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে চ্যানেল এস এর বর্ষপূর্তি পালিত আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন

ইন্দোনেশিয়ায় সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫৫৮, অনেক নিখোঁজ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
  • ৩৯ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে পালু শহরের বালারোয়া ও পেতোবো এলাকার মাটি তরল হয়ে হাজারো মানুষ নিখোঁজ রয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫৫৮ জনে দাঁড়িয়েছে।  খবর আল জাজিরার।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে হাজারো নিখোঁজের প্রাণহানির শঙ্কার কথা জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সোতোপো পুরো নুগ্রোহো।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৫৫৮ জনে দাঁড়িয়েছে। পেতোবো এলাকা থেকে মাত্র ২৬ জনকে ও বালারোয়া থেকে ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পালুর বালারোয়া মাটি এতটাই তরল হয়ে গেছে যে সেখানে উদ্ধারকাজ করা সম্ভব হচ্ছে না এবং অন্তত এক হাজার ৭০০ বাড়িঘর তরল মাটিতে ডুবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ছাড়া ক্রিশ্চিয়ান বাইবেল স্টাডি ক্যাম্পে আসা ৩৪ শিশু এই তরল মাটিতে নিমজ্জিত হয়ে মারা গেছে।

গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও ছয় মিটার উচ্চতার সুনামির আঘাতে সুলাওয়েসির ৬৬ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়। পরপর দুটি প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুলাওয়েসি দ্বীপের পালু শহর। এখানে বসবাসকারী তিন লাখ ৮০ হাজার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সেভ দ্য চিলড্রেন বলছে, এই ভূমিকম্পে ছয় লাখের অধিক শিশু গৃহহীন হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft