1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ পবিত্র শবে বরাত অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে

ট্রাম্পের নীতিই তেলের মূল্য বৃদ্ধির জন্য দায়ী: পুতিন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান এবং ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি তেলের ক্রমবর্ধমান মূল্যে সরাসরি প্রভাব ফেলেছে।

বুধবার মস্কোতে জ্বালানী বিষয়ক একটি ফোরামে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট পুতিন বলেন, তেলের মূল্য বেড়ে যাওয়ার বিষয়ে ট্রাম্পের অভিযোগ সঠিক। তবে এর কারণ বের করার জন্য তার উচিত নিজের নেয়া পদক্ষেপের দিকে নজর দেয়া।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমার সমকক্ষ প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, তেলের মূল্য ব্যাপকহারে বেড়ে গেছে। ভালো কথা, হয়ত তার কথা কিছু ক্ষেত্রে সত্য। তেল কোম্পানিগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য এবং বিনিয়োগের ধারা অব্যাহত রাখার জন্য তেলের মূল্য ৬৫ থেকে ৭৫ ডলারের মধ্যে রাখার বিষয়ে আমরা একমত পোষণ করি। তবে একটা কথা স্পষ্ট করতে চাই যে মার্কিন প্রশাসনের নীতির কারণেই তেলের মূল্য আজকের অবস্থানে এসেছে। ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা, ভেনিজুয়েলার রাজনৈতিক সমস্যা এবং লিবিয়ার চলমান পরিস্থিতি প্রতি নজর দিলেই তেলের মূল্য বেড়ে যাওয়ার কারণ খুঁজে পাওয়া যাবে’।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের তেলের মুল্যে বাড়নোর জন্য ২০১৬ সালে রাশিয়া এবং তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের মধ্যে সই হওয়া চুক্তির সমালোচনার জবাবে পুতিন এসব মন্তব্য করেন।

২০১৪ সালের মাঝামাঝি সময়ে বিশ্বে তেলের উৎপাদন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এর মূল্য ব্যাপকহারে কমে গেলে রাশিয়া এবং ওপেকের মধ্যে ওই চুক্তি সই হয়।

সূত্র: পার্সটুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft