1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ষড়যন্ত্র মোকাবেলায় ত্যাগের অঙ্গীকার নিয়ে যুবলীগকে ঐক্যবদ্ধ হতে হবে’ -হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ অক্টোবর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, ‘দেশের বিরুদ্ধে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ত্যাগের অঙ্গীকার নিয়ে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবলীগই বড় শক্তি। আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের যে কোনো অপচেষ্টা যুবলীগকে প্রতিহত করতে হবে’।

আজ ৩ অক্টোবর বুধবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ির খিদির শরীফ আল ওয়াহেদী উচ্চ বিদ্যালয় মাঠে মালিবাড়ি ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুইপ গিনি এমপি বলেন, ‘উৎসবের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে যুবলীগের সম্মেলন অনুষ্ঠান অত্যন্ত আনন্দদায়ক। এর মাধ্যমে তৃণমূল থেকে নেতৃত্ব সৃষ্টি হবে’।

মালিবাড়ি ইউনিয়ন যুবলীগের বর্ণাঢ্য সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু বক্কর কাজল, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ হারুন ও মো. মুকুল মিয়া, মালিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম খুশি। মালিবাড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. মেহেদী হাসান মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মালিবাড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান সবুজ ও গোলাম রব্বানী মিলন।

সম্মেলনে অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা।

সম্মেলনের উদ্বোধক জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন তাঁর বক্তব্যে বলেন, ‘কোনো বিভেদ নয়, যুবলীগকে নির্বাচনী মাঠে থাকতে হবে’। শেখ হাসিনার নৌকার জন্য যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনের প্রধান বক্তা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব বলেন, ‘সম্মেলনের মাধ্যমে তৃণমূল যুবলীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যুবলীগকে ভূমিকা রাখতে হবে।দেশকে এগিয়ে নিতে হলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ এগিয়ে যায়। বিএনপি ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুটপাট হয়, দেশ পিছিয়ে যায়’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft