1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধা সদর উপজেলা সমিতির শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকাস্থ (জিএসইউএসডি) ‘র উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার ১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গাইবান্ধা সদর উপজেলার অধিবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন শিক্ষার্থীর হাতে মোট এক লাখ ৩৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

রাজনীতিবিদ, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীসহ ঢাকায় বসবাসরত উপজেলার নানা শ্রেণী-পেশার লোকজনের অংশগ্রহণে গোটা অনুষ্ঠান পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন।

রংপুর বিভাগ সমিতি, ঢাকা’র সভাপতি ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্য সিদ্দিক হোসেন চৌধুরী, গাইবান্ধা সদর উপজেলা সমিতি, ঢাকা (জিএসইউএসডি)’র যুগ্ম আহবায়ক এ কে এম হাবিবুর রহমান ও আজম আলী এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: কফিল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিএসইউএসডি’র সদস্য সচিব ও এটিএন বাংলার বার্তা সম্পাদক আশরাফুল কবির আসিফ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft