1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জের চার পুলিশ হত্যার স্মৃতি স্তম্ভে আইজিপি’র পুস্পমাল্য অর্পণ

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

২০১৩ সালের ২৮ ফেব্রয়ারী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির আদেশকে কেন্দ্র করে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যার স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম) বার ।আজ সোমবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়িতে নতুন থানার উদ্বোধন শেষে গাইবান্ধা হয়ে রংপুর যাওয়ার প্রাক্কালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে যাত্রা বিরতি করেন এবং চার পুলিশ হত্যার স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন। সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (পিবিএম) বলেন, যারা নির্মমভাবে চার পুলিশ সদস্যকে হত্যা করেছে তাদেরকে ছাড় দেয়া হবে না। যে পুলিশ সদস্য আপনাদেরকে হেফাজত করতে এসেছিল আপনারা তাদেরকে রক্ষা করতে পারেননি। আপনাদেরকে এখন একটি কাজ করতে হবে সেটি হলো কারা কারা পুলিশ সদস্যকে হত্যা করেছে তাদের নাম আপনাদেরকে বলে দিতে হবে। আমরা তথ্য গোপন রেখে প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে চাই। এই পুলিশ তদন্তে কেন্দ্রের পুলিশদের সহায়তা করার দায়িত্ব আপনাদের। এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর বিভাগের পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহামুদ,অতিরিক্ত ডিআইজি আব্দুল মজিদ, গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএস গোলাম কিবরিয়া, সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান। এছাড়া রংপুর বিভাগের ৮টি জেলার পুলিশ সুপার ও সকল থানার ওসিগণ উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি নিহত চার পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন বামনডাঙ্গা রেল স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শহিদুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft