1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

দক্ষিণ আফ্রিকায় হিজাবে নিষেধাজ্ঞা, আদালতের কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ২৯ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ শহরের Jeppe Girls উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সাতজন মুসলিম শিক্ষার্থীর পরিবার বিদ্যালয়টির বিরুদ্ধে তাদের মেয়েদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেয়ার অভিযোগ করেছেন। তারা এ ব্যাপারে মিমাংসার জন্য দেশটির আদালতে বিদ্যালয়টির বিরুদ্ধে মামলা ঠুকে দেয়ার হুমকি দিয়েছেন।

গত কয়েক মাস ধরে বিদ্যালয়টি মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরিধান করে বিদ্যালয়ে প্রবেশে বাধা দিচ্ছে এমন খবর সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

কিছুদিন পূর্বে বিদ্যালয়টির সাতজন হিজাবী শিক্ষার্থীকে জানানো হয় যে, তাদেরকে বিদ্যালয়ের পোশাক বিধি ভঙ্গের জন্য নিয়ম নীতি সংক্রান্ত শুনানিতে অংশ গ্রহণ করতে হবে।

দ্যা সেটারডে স্টার নামের একটি বার্তা সংস্থা জানিয়েছে- শিক্ষার্থীদের প্রতি নিয়ম নীতি সংক্রান্ত নোটিশ জারির পরে ক্লিফে ডেকার নামের স্থানীয় একজন আইনজীবী বিদ্যালয় কর্তৃপক্ষের এমন শুনানিকে বেআইনি ঘোষণা করেছেন।

ক্লিফে ডেকার নামের ওই আইনজীবী বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি একটি নোটিশ জারি করে বলেছেন যে, শিক্ষার্থীদের প্রতি নিয়মনীতি সংক্রান্ত শুনানির জন্য যে নোটিশ জারি করা হয়েছে তা বৈষম্যমূলক এবং বিদ্যালয়টির ইউনিফরম সংবিধান পরিপন্থী।

ক্লিফে ডেকার বলেছেন, ‘যেসব শিক্ষার্থী তাদের ধর্মীয় পোশাক পরিধান করতে চায় তাদের অধিকার, সম্মান এবং সমতাকে বিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করতে পারে না।’

ক্লিফে ডেকারের ওই নোটিশের পরে স্থানীয় শিক্ষা বোর্ড Jeppe Girls উচ্চ বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের হিজাব সম্বলিত ইউনিফরম পরিধান করার অনুমতি দিতে বলেছে।

বিদ্যালয়ের প্রতি জারি করা ওই নোটিশে এমন কয়েকটি লাইন ছিলো- ‘বোধগম্য ব্যাখ্যা হচ্ছে এই যে, বিদ্যালয়টিতে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা শিক্ষার্থীদেরকে অসম্মান প্রদর্শন করতে অভ্যস্ত এবং সেখানে ইউনিফরম নিয়ে একটি সংকট চলমান রয়েছে।’

ক্লিফে ডেকার দ্যা সেটারডে স্টারকে বলেন- ‘বিদ্যালয়টির আচরণ বিধিতে মুসলিম শিক্ষার্থীদেরকে আলাদা করে দেখানো হয়েছে এবং আমার মক্কেল বিদ্যালয়ে তার ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সাথে তারা কিভাবে বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসা আরো বৃদ্ধি করা যায় তা খুঁজে বেড়াচ্ছেন।’

‘আমাদের মক্কেল এখনো বিদ্যালয়ের সাথে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন।’
ক্লিফে ডেকার বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে একটি শুনানি করার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু যদি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে তবে তিনি এবং তার মক্কেলের সামনে আদালতে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।

তবে আশার বিষয় হচ্ছে, বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম-নীতি সংক্রান্ত শুনানিটি স্থগিত করেছে এবং এ ব্যাপারে একটি তদন্ত আরম্ভ করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার একজন সমাজবাদী নেতা ইউসুফ আবরেমজি এক টুইট বার্তায় জানতে চান- মুসলিম শিক্ষার্থীদের কেন চুল ঢেকে রাখার জন্য শাস্তির মুখোমুখি করা হয়েছে?

সূত্রঃ দ্যা সেটারডে স্টার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft