
আন্তর্জাতিক ডেস্ক
নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন গবেষক জেমস পি. অ্যালিসন ও জাপানের গবেষক তাসুকু হোনজো। ০১ অক্টোবর সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চলতি বছরের চিকিৎসায় নোবেল ঘোষণা করে।
‘নেগেটিভ ইমিউন রেগুলেশনে বাধা দানের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসার পদ্ধতি উদ্ভানের জন্য তাদেরকে’ এই পুরস্কার দেয়া হয়েছে বলে টুইটারে জানায় নোবেল কর্তৃপক্ষ।
এই সপ্তাহেই পদার্থ, রসায়ন, শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ৮ অক্টোবর। যৌন হয়রানীর অভিযোগ বা টু’ আন্দোলনের জেরে এবছর সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছে।
জেমস পি. অ্যালিসন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তাসুকু হোনজো জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনিস্কা ইনস্টিটিউট এই বিজয়ীদের নাম ঘোষণা করে।
বিজয়ীরা অর্থমূল্য হিসেবে ৯০ লাখ ক্রোনার বা ১০ লাখ ১০ হাজার মার্কিন ডলার পাবেন। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
মানুষের দেহের ভেতর লুকিয়ে থাকা ঘড়ি সময় মেনে দেহের ভেতরের সব কাজ যে সুশৃঙ্খলভাবে করে চলেছে, সেটা প্রমাণ করায় গত বছর তিন মার্কিন বিজ্ঞানী জেফরি সি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং চিকিৎসায় নোবেল পান।
এর পরে ধারাবাহিকভাবে আগামীকাল ০২ ।অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞানে, পরে রসায়নে এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হবে।
১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। তারও আগে ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪ শতাংশ (তিন কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন।
সেই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। পরে ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি।