1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতির শোরুম উদ্বোধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে আজ ১ অক্টোবর সোমবার গাইবান্ধা জেলা শহরের পি.কে. বিশ্বাস রোডে পুলিশ সুপার বাসভবন সংলগ্ন গাউন মার্কেটে পুনাক শো-রুম উদ্বোধন করা হয়েছে। পুনাক এর কেন্দ্রীয় সভানেত্রী ও আইজিপি পত্নী হাবিবা হোসেন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন পুনাক জেলা সভাপতি পুলিশ সুপার পত্নী মনোয়ারা বেগম, জেলা প্রশাসক পত্নী মুক্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোজিনা রহমান, পুনাক জেলা সাধারণ সম্পাদক এডিশনাল এসপি (ইন সার্ভিস) পত্নী নুসরাত জাহান, এডিশনাল এসপি পত্নী আজমীরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার পত্নী তানজিলা রহমান, সদর থানার ওসি পত্নী সামসাদ খানম, ডিবি পুলিশ ওসি পত্নী মেহেরুননেছা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিজিয়া আকতার বিউটি প্রমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পুনাকের বিক্রয় কেন্দ্রে গাইবান্ধা জেলার সকল নারী পুলিশ ও পুলিশ কর্মকর্তাদের পরিবার-পরিজনের প্রস্তুতকৃত পোশাক, হস্তশিল্প, মৃত শিল্পসহ বিভিন্ন পণ্য বিক্রয় করা হবে। প্রথমে উৎপাদনকারিরা তাদের উৎপাদিত পণ্য গাইবান্ধা পুলিশ লাইনে পুনাক কার্যালয়ে জমা করেন এবং পরবর্তীতে তা বিক্রয় কেন্দ্রে বিক্রয়ের জন্য স্থানান্তর করা হয়। বিক্রয়লব্ধ পণ্যের অর্থ যথারীতি উৎপাদনকারি এবং সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft