1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধায় শেখ হাসিনার ৭২তম জন্মদিন ‘জনগনের ক্ষমতায়ন দিবস’ যুবলীগের আনন্দ শোভাযাত্রা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭২তম জন্মদিন ‘জনগনের ক্ষমতায়ন দিবস’ উপলক্ষে গাইবান্ধায় আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরা।

এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিবের নেতৃত্বে জেলা শহরের ১নং ট্রাফিক মোড় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এটি একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ হারুন, শহর যুবলীগ নেতা শাহনেওয়াজ পলাশ, আশরাফুল ইসলাম পলাশসহ আরও অনেকে।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য,২৮ সেপ্টম্বর প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন ‘জনগনের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালনের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল জেলা, উপজেলা শাখাকে নির্দেশনা দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft