1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

আবারও বাংলাদেশের বিপক্ষে সেই আম্পায়ারিং

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৪ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক

ভারতের বিপক্ষে আবারও আম্পায়ারের বিমাতাসুলভ আচরণের শিকার হলো বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসকে কোনোভাবেই যখন ভারতীয় বোলাররা পরাস্ত করতে পারছিল না। চার-ছক্কার ফুলঝুরিতে সেঞ্চুরি করা লিটন দাসের ওপরই সেই খড়্গ নেমে এল।

২১ ওভারের মধ্যেই স্কোরবোর্ডে ১২০ রান। হারায়নি একটাও উইকেট। এশিয়া কাপের ফাইনালে এ তো স্বপ্নের শুরু। কিন্তু দ্রুতই সেই স্বপ্ন পরিণত হতে থাকল দুঃস্বপ্নে। ভারতের বিপক্ষে গত কয়েকটি বড় ম্যাচে আম্পায়ারিং বিতর্কটাও উঠে গেল জোরেসোরে। নতুন করে ক্ষুব্ধ হলেন বাংলাদেশের সমর্থকেরা।

১২০/০ থেকে বাংলাদেশের স্কোরটা চলে আসে ১৫১/৫। সতীর্থদের আসা যাওয়ার মধ্যে অবিচল ছিলেন শুধু লিটন দাস। ১১৭ বলে ১২১ রানের ইনিংসটি খেলে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন এই ডানহাতি ওপেনার। সেই লিটন দাসের আউট নিয়েই আবার আইসিসির রেফারিং নিয়ে নতুন করে তৈরি হলো বিতর্ক।

৪১তম ওভারে ভারতীয় লেগস্পিনার কুলদীপ যাদবের বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন। ব্যাটে-বলে না হওয়ায় উইকেট ভেঙে স্টাম্পিংয়ের আবেদন করেছিলেন ধোনি।

থার্ড আম্পায়ার অনেকটা সময় ধরে পর্যালোচনা করে শেষপর্যন্ত আউটের ঘোষণা দিয়েছেন। ক্রিকইনফোর ধারাভাষ্যে বলা হচ্ছে, ‘তার পা লাইনেই ছিল। এর পেছনে না। লিটন আউট হলেন খুবই অল্পের ব্যবধানে।… এই মানুষটা এতটাই ভালো খেলেছেন যে তাকে আউট করার জন্য আজ এমন কিছুই লাগত।’

কিছুক্ষণ পরে ক্রিকইনফো এক পাঠক মন্তব্য প্রকাশ করে। যেখানে সোহেল নামের একজনকে বলতে শোনা যায় যে, ‘আম্পায়ারের খুবই বাজে সিদ্ধান্ত। বেনিফিট অব ডাউট তো ব্যাটসম্যানের পক্ষেই যাওয়ার কথা। তাই না?’

তার জবাবে ক্রিকইনফোর ধারাভাষ্যকার মনে করিয়ে দেন যে, ‘এটা মনে করবেন না যে, চারগুন জুম করে দেখার পরেও সেখানে কোনো সন্দেহ ছিল।’

লিটনের পা কোনোভাবেই দাগের বাইরে ছিল না। এসব ক্ষেত্রে ব্যাটসম্যানকে আউট দেওয়ার নজির ক্রিকেট বিশ্বে খুব বেশি নেই। থাকলে অতি অল্পই পাওয়া যাবে।

এশিয়া কাপের ফাইনালের মতো একটা বড় ম্যাচে তো কোনোভাবেই নেই। কেন বারবার এই ভারতের বিপক্ষেই বাংলাদেশ জড়ায় এমন বিশ্রী বিতর্কগুলোতে?

২০১৫ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ক্ষত কি এখনো শুকিয়েছে? সেই বিতর্কিত নো বলটা? রুবেল হোসেনের বলে রোহিত শর্মা যেভাবে আউট হয়েও বেঁচে গিয়েছিলেন বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে? ৪০তম ওভারে সেই জীবন পাওয়ার পর তিনি যোগ করেছিলেন আরও ৪৭ রান। যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের জয়ের পেছনে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft