1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

‘আগে ২০ দল ঠিক রেখে তারপর বৃহত্তর ঐক্য’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অটুট রেখে বৃহত্তর জাতীয় ঐক্য করার পরামর্শ এসেছে জোটের শরীকদের কাছ থেকে। শরীকরা বলেছেন, ২০ দলীয় জোট একটি পরীক্ষিত ও বিশ্বস্ত জোট। এ জোট রেখেই করতে হবে বৃহত্তর ঐক্য।

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে জোট নেতারা এমন বক্তব্য দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। তবে বৃহস্পতিবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি।

জোট নেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা নিয়ে পরে ব্রিফিং করা হবে।

জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সবগুলো দাবি আদায়ে ২০ দল একমত হয়েছে। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বৃহত্তর জাতীয় ঐক্য, আন্দোলন কর্মসূচি নিয়ে কথা হয়েছে। শনিবারের ডাকা জনসভার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ যদি রবিবার করতে বলে তাহলে ওই দিনই জনসভা হবে।

বৈঠকে জামায়াতের প্রতিনিধি হিসেবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলনা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, জামায়াত ছাড়ার বিষয়ে মাহী বি. চৌধুরীর বক্তব্য কোনো জোটের বক্তব্য নয়। এটা তার দলীয় কিংবা ব্যক্তিগত বক্তব্য। সুতরাং বৃহত্তর ঐক্য করতে তার এ বক্তব্য কোনো সমস্যা হবে না।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, লেবার পার্টির অপর অংশের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, পিপলস লীগের চেয়ারম্যান গরীবে নেওয়াজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান আজাহারুল ইসলাম, জমিয়তে ওলামা ইসলামের একাংশের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী, অপর অংশের যুগ্ম-মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসাইন ইসা।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft