1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধায় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা শহরে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মমতাজ ও দেশসেরা ব্যান্ড শিল্পীদের সংগীত পরিবেশনায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক উন্নয়ন কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় এই উন্মুক্ত উন্নয়ন কনসার্টের আয়োজন করে। এতে সংগীত পরিবেশন করেন দেশ বরেণ্য সংগীত শিল্পী জাতীয় সংসদ সদস্য মমতাজ সহ পিন্টু অ্যান্ড পারভেজ, সোলস, ব্যান্ড দলের দেশসেরা শিল্পীরা। এছাড়া স্থানীয় বিশিষ্ট শিল্পীরাও এ মঞ্চে সংগীত পরিবেশন করেন। জেলার বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে গোটা স্টেডিয়ামে এই উন্নয়ন কনসার্টটি সুরমুর্ছনায় প্রাণবন্ত হয়ে ওঠে।

উন্নয়ন কনসার্টের শুরুতেই জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বাংলাদেশ ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে বক্তব্য রাখেন। পরে শিল্পীরা সংগীত পরিবেশন শুরু করে।

গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ হাজারের বেশী দর্শণার্থীর উপস্থিতিতে কনসার্টে ব্যাপক নিরাপত্তা রয়েছে। অনুষ্ঠানস্থলসহ আশেপাশের এলাকায় কোজ সার্কিট ক্যামেরাসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। পাশাপাশি অনুষ্ঠান ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা লোকজনের আলাদা নিরাপত্তা বাহিনী এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক দল মিলে জেলার আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তার বিষয়টি জোরদার ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft