1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

ভারতকে হারানো সম্ভব: মুশফিক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক

এশিয়া কাপে ব্যাটিং ইনিংসে ওপেনাররা ব্যর্থ হওয়ায় প্রথম ১০ ওভারের মধ্যেই মাঠে নামতে হয়েছে মুশফিকুর রহিমকে। গ্রুপ পর্ব এবং সুপার ফোর সব ম্যাচেই তার ব্যাটে হেসেছে বাংলাদেশ। ডিপেনডেবল প্রমাণ করেছেন নিজের নামের সার্থকতা।

মিঠুন ও মুশফিকুর রহিমের ১৪৪ রানের জুটির সুবাদে লড়াকু স্কোর জমা করে বাংলাদেশ। এই রান থেকেই ৩৭ রান দূরে ইনিংস শেষ করে পাকিস্তান। তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। তবে ভারত প্রতিপক্ষ হওয়ায় চিন্তার রেখা দেখা গেছে মুশফিকের কপালেও। আত্মবিশ্বাসী মুশফিক নিজেদের সেরাটা দিয়ে জিততে চান ফাইনাল। তিনি বলেন, ‘আমরা ফাইনালে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে আমরা এখনো তিন বিভাগেই জ্বলে উঠতে পারিনি। ভারতকে হারাতে হলে আমাদের সব বিভাগে জ্বলে উঠতে হবে। তাদের ভুলগুলো বের করতে হবে।’

সহ-অধিনায়ক সাকিব আল হাসান এশিয়া কাপের শুরুতেই জানিয়েছিলেন, ফাইনাল ম্যাচ খেলার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ফাইনালে হারের রেকর্ড আছে বাংলাদেশের। গত এশিয়া কাপেই তো ভারতের কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন মুশফিক। এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল এশিয়া কাপের ফাইনালে ওঠা। আমরা সেটি পেরেছি। এখন নিজের সেরাটা খেললে ভারতকে হারানো সম্ভব। আমরা তাদের ধারাবাহিকভাবে না হারাতে পারলেও কখনো হারাইনি এমন নয়। তাদের চাপে ফেললে ম্যাচ বের করা সম্ভব।’

মাত্র এক রানের জন্য নিজের সপ্তম শতক পেলেন না এই ধারাবাহিক ব্যাটসম্যান। তাহলেই ছুঁয়ে ফেলতেন সতীর্থ সাকিবকে। তবে তাতেও আক্ষেপ নেই মুশফিকের। তিনি বলেন, ‘জয়ের চেয়ে বড় কিছু নেই। দল সবার আগে বলেই আমি বিশ্বাস করি। আমি সেঞ্চুরি করলেও যদি দল হারত, কোনো লাভ হতো না। এটা মন থেকেই বলছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft