
‘ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক’ হওয়ায় মালদ্বীপের পুলিশের একটি শাখা দেশটির একটি পর্যটন কেন্দ্রে স্থাপিত একটি অর্ধ-জলমগ্ন শিল্প গ্যালারি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। এতে পর্যটন কেন্দ্রটিও ধ্বংস করে দেয়া হয়েছে।
গত সপ্তাহে দেশটির ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক সমালোচনার মুখে ব্রিটিশ শিল্পীদের শিল্প নির্দেশনায় গড়ে ওঠা ‘Fairmont Maldives Sirru Fen Fushi’ নামের ওই অবকাশ যাপন কেন্দ্রটি ধ্বংস করে দয়া হয়।
মালদ্বীপ নামক দেশটি ‘দ্বীপের সর্গ’ বলা হয়ে থাকে যার অফিসিয়াল ধর্ম হচ্ছে ইসলাম। এ দেশটি পর্যটকদের কাছে অন্যতম প্রিয় একটি স্থান। বিশেষত পশ্চিমা দেশগুলোর বহু নাগরিক মালদ্বীপকে তাদের ‘মধু চন্দ্রিমা’ কাটানোর জন্য প্রথম পছন্দে রাখেন।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামেন ‘Fairmont Maldives Sirru Fen Fushi’ নামের অবকাশ যাপন কেন্দ্রটি ধ্বংস করে দিতে আদেশ দেন। তিনি সেখানে স্থাপিত ভাস্কর্যগুলোকে ‘মূর্তি’ হিসাবে আখ্যায়িত করেন যা ইসলাম ধর্মে নিষিদ্ধ।
‘Fairmont Maldives Sirru Fen Fushi’ নামের অবকাশ যাপন কেন্দ্রটির ‘Coralarium’টি (মালদ্বীপের একটি পর্যটন কেন্দ্রে সাগরের পানির সাথে মেশানো অর্ধ-জলমগ্ন কিছু ভাস্কর্যকে Coralarium বলা হয়) পরিকল্পনা করেছিলেন ব্রিটিশ শিল্প জেসন ডি কাইরেস টেইলর। এই অবকাশ কেন্দ্রের অতিথিদেরকে সমুদ্রের কিনারা থেকে সাতার কাটিয়ে পানির নিচে অবস্থিত Coralariumটি ঘুরে দেখানোর ব্যবস্থা রয়েছে।
Coralarium টিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে সমুদ্রের অন্যান্য প্রাণীরা নির্বিঘ্ন সেখানে ঘুরে বেড়াতে পারে।
সন্ধ্যা নামার সাথে সাথে বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে সেখানে এক ধরনের আলো-আধারের প্রতিচ্ছবি তৈরি করা হয় এবং এটি আগত অতিথিদের জন্য খুবই চমকপ্রদ একটি ব্যাপার হয়ে দাঁড়ায়।
চলতি বছরের জুলাই মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামেন বলেন, ‘তার দেশের নাগরিকরা Coralarium টির বিরুদ্ধে মতামত জানাচ্ছেন, ফলে তিনি এটিকে ধ্বংস করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
সূত্রঃ ফক্স নিউজ।