1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

গাইবান্ধার নতুন ডিসি হিসাবে যোগদান করবেন সেবাষ্টিন রেমা : দেশে ১০ জেলা প্রশাসক পদে রদবদল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

গাইবান্ধাসহ আরও ১০ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে রদবদল করেছে সরকার। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

যেসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে সেগুলো হলো: জয়পুরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, মেহেরপুর, কুড়িগ্রাম ও সিলেট।

প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল সরকারকে জয়পুরহাটে; ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব সেবাষ্টিন রেমাকে গাইবান্ধায়; স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে সংযুক্ত উপসচিব বেগম সাবিনা ইয়াসমিনকে পঞ্চগড়ে; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কাজী আবেদ হোসেনকে ঠাকুরগাঁওয়ে; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মতিউল ইসলাম চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. কে এম কামরুজ্জামান সেলিমকে চাঁদপুরে; স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপসচিব মো. মাহমুদুল আলমকে দিনাজপুরে; প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আতাউল গণিকে মেহেরপুরে; ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনকে কুড়িগ্রামে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এম কাজী এমদাদুল ইসলামকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট পদে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, বরগুনা, পিরোজপুর টাঙ্গাইল, নড়াইল, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও বগুড়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft