1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

জাহাজ-বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো রাশিয়া

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

রাশিয়া প্রথমবারের মতো পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিরিয়ার আকাশে আইএল-২০ বিমান ধ্বংস হওয়ার পর ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যখন টানাপড়েন চলছে তখন রাশিয়া এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

রুশ নৌবাহিনীর সরবরাহ করা এক ভিডিওতে দেখা যায়- আর্কটিকের কোটেনলি দ্বীপের একটি উপকূল থেকে ভ্রাম্যমান ব্যবস্থার মাধ্যমে পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর সেটি ল্যাপটেভ সাগরে থাকা কৃত্রিম শত্রুর কয়েকটি জাহাজের দিকে ছুঁটে যায়।

রুশ নৌবাহিনী জানিয়েছে, এ ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩,১৮০ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে ছুঁটতে পারে এবং ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

পি-৮০০ অনিক্স সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি মধ্যম মানের উচ্চতা কিংবা খুব নিচু দিয়ে উড়তে পারে। যদিও এ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের জন্য তৈরি করা হয়েছে তবে শত্রুর স্থল অবস্থানেও হামলা করতে সক্ষম।

সূত্র: পার্সটুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft