1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

‘গ্রেনেট হামলা মামলায় তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র মানবে না বিএনপি’

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গ্রেনেট হামলা মামলায় তারেক রহমানকে ফাঁসানোর ষড়যন্ত্র মানবে না বিএনপি’।

বুধবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ কথা বলেন। সকাল সোয়া ১১ টায় এই বৈঠক শুরু হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ২৭ সেপ্টেম্বর রাজধানীতে জনসভা করতে চেয়েছিলাম। পুলিশের কাছে অনুমতির জন্য যাওয়া হলে তারাই বলেছিলেন ২৭ তারিখ জনসভা করা ঠিক হবে না। ২৯ সেপ্টেম্বর ছুটির দিন আছে ওইদিন আপনারা সোহরাওয়ার্দীতেই জনসভা করতে পারবেন। এখন আবার তারা বলছে যে ২৯ তারিখে আরেকটি দলের জনসভা আছে।

কী জন্য বিএনপি এমন জনসভা করতে চাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দলের নীতি-নির্ধারণ নিয়ে কথা বলা ও দলের ভবিষ্যত কর্মসূচি দেওয়ার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে।’

এই সমাবেশে বৃহত্তর জাতীয় ঐক্য এবং যুক্তফ্রন্ট সহ বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সময় হলেই জানতে পারবেন।’

বৈঠকে বিএনপি মহাসচিবের মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এছাড়া বিএনপির অংগ সহযোগী সংগঠনের নেতারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft