1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

জাতিসংঘে ট্রাম্প-রুহানি কাদা ছোড়াছুড়ি

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদকে বলেন, যে কোন দেশকেই জোর করে আলোচনার টেবিলে বসানো যায় না।

রুহানি প্রশ্ন করেন ইরান কি ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে পারে যখন দেশটি তার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতি লংঘন করছে। রুহানী ট্রাম্প প্রশাসনকে এই বলে দোষারোপ করেন যে ট্রাম্প প্রশাসন সব আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে অকার্যকর করছেন। খবর ভয়েস অব আমেরিকার।

অপরদিকে জাতিসংঘে সমবেত বিশ্ব নেতাদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এই বলে আহ্বান জানান যে ইরান সরকার যতদিন আগ্রাসন চালিয়ে যাবে ততদিন তারা যেন ইরানকে একঘরে করে রাখে।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তার ভাষণে ট্রাম্প ইরানি নেতাদের প্রতি তার কথায় গোলযোগ, মৃত্যু ও ধ্বংসের বীজ বপনের জন্য অভিযুক্ত করেন।

ইরান প্রসঙ্গে বলেন, তারা তাদের প্রতিবেশিদের, তাদের সীমান্ত কিংবা সার্বভৌম রাষ্ট্রের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করেনা। ইরানের নেতারা নিজেদের ধনী করে তোলার জন্য জাতীয় সম্পদ লুঠ করে এবং মধ্যপ্রাচ্য ও তার বাইরে ধ্বংসযজ্ঞ চালায়।

ট্রাম্প বলেন ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধের লক্ষ্যে ওবামা আমলে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ইরানের নেতাদের জন্য আশির্বাদ স্বরূপ হয়ে ওঠে এবং তারা সিরিয়া ও ইয়েমেনে লংকা কান্ড বাধানোর জন্য এবং সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য তাদের সামরিক বাজেট ৪০ শতাংশ বৃদ্ধি করে।

মঙ্গলবার দিনে ট্রাম্প টুইটারে বলেন যে রুহানীর সঙ্গে বৈঠক করার একাধিক আনুরোধ তিনি প্রত্যাখ্যান করেন তবে ট্রাম্পের এই কথা রুহানি অস্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft