1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সময় হয়েছে: ভারতীয় সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতীয় সামরিক বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত আরেকবার পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চেয়েছেন। তিনি ভারতের ‘আজ তাক’টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, ‘এ ধরনের ব্যবস্থা নেয়ার সময় হয়ে এসেছে’।

জেনারেল বিপিন সোমবার বলেন, ‘আমি বিশ্বাস করি আরো একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর প্রয়োজন রয়েছে। তবে আমি পরিষ্কার করে বলব না- কীভাবে আমরা তা করতে চাই’।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্ত রেখায় অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা আন্ত-বাহিনী গোয়েন্দা সংস্থা আইএসআই’র লাগাম টেনে না ধরবে ততক্ষণ পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না’।

২০১৬ সালে ভারত পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করেছিল কিন্তু পাকিস্তান তা নাকচ করে বলেছিল, ওইদিন তারা ভারতের এক সেনাকে আটক করেছে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে পরিকল্পিত বৈঠক বাতিল করার পর দু দেশের মধ্যে নতুন করে সম্পর্কের অবনতি হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে এ বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক বাতিল করায় গভীর হতাশা প্রকাশ করেছে পাকিস্তান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft