1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

রোহিঙ্গাদের জন্য সহায়তা দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারকে আরও ১৫৬ মিলিয়ন ডলার বা ১৩শ’ কোটি টাকা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে গত এক বছরে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ঘোষিত অর্থের পরিমাণ দাড়ালো ৩৮৯ মিলিয়ন ডলারে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্সের।

২৪ সেপ্টেম্বর সোমবার জাতিসংঘ অধিবেশনের পার্শ্ব বৈঠকে এ ঘোষণা দেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি। তিনি জানান, নতুন ১৮৫ মিলিয়ন ডলার সহায়তার মধ্যে ১৫৬ মিলিয়ন খরচ করা হবে বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য। বাকি টাকা মিয়ানমারকে দেয়া হবে।

হ্যালি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্টের ভাষণে মার্কিন বৈদেশিক সাহায্য নিয়ে কথা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

কূটনীতিকরা জানিয়েছেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ওই বৈঠকে ১৬টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ কর্মকর্তারা যোগ দেন।

বৈঠকে উপস্থিত বাংলাদেশির পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী রয়টার্সকে বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদন মূল ভিত্তি হওয়া উচিত। ‘গঠনমূলক আলোচনা হয়েছে বৈঠকে, দেখা যাক কী হয়’, বলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft