1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

মন্ত্রী নয়, বরং এমপি হয়ে মাহাথিরকে সহযোগিতা করতে চাই: আনোয়ার ইব্রাহীম

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার ইব্রাহীমেক নিয়ে এমন গুঞ্জন উঠে যে তিনি পোর্ট ডিকসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন, কারণ তিনি দেশটির একজন মন্ত্রী হতে চান। তবে আনোয়ার তাকে নিয়ে এমন গুঞ্জনের সত্যতা অস্বীকার করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, উপ-নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে তার জন্য মালয়েশিয়ার আইনসভায় ভূমিকা রাখা সহজ হবে এবং এতে করে তিনি দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে সহযোগিতা করতে পারবেন।

আনোয়ারের মতে,পোর্ট ডিকসনের উপনির্বাচনে তার অংশ নেয়ার বিষয়টি শুধুমাত্র ড. মাহাথিরই সমর্থন করেননি বরং দেশটির অর্থমন্ত্রী লিম গুয়ান ইং এবং স্বরাষ্ট্রমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিনও তাকে সমর্থন দিয়েছেন। একই সাথে পিকেআরের উচ্চ নেতৃবৃন্দরা আনোয়ারকে সবুজ সংকেত দিয়েছেন বলে তার অভিমত।

আনোয়ার ইব্রাহীম বলেন, ‘কিন্তু মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনের এমন অনেকেই আছেন যারা মনে করেন আনোয়ার এই নির্বাচনের মাধ্যমে দেশটির আইনসভায় তার আসন শক্ত করতে চান যাতে করে তিনি একজন মন্ত্রী হতে পারেন…., আমি আসলে মন্ত্রী হতে নয় বরং আইনসভার একজন সদস্য হতে চাই।’ ‘আমি কি মালয়েশিয়ার আইনসভার একজন সদস্য হতে যোগ্য নই?’

প্রসঙ্গত, চলতি মাসের ২৪ তারিখে দেশটির তামান সাউইত নামের একটি রাজ্যে আনোয়ার ইব্রাহীম একটি রাজনৈতিক সভায় বক্তৃতা দেন। ওইদিন সকাল থেকে বৃষ্টি হওয়া সত্ত্বেও আনোয়ার ইব্রাহীমের সমর্থকরা সেখানে জড়ো হন। বন্দিদশা থেকে মুক্তির পরে তামান সাউইত রাজ্যে এটি ছিলো আনোয়ারের প্রথম সফর।

সভায় আনোয়ার তার সমর্থকদের উদ্দেশ্য করে বলেন,তারা যেন মালয়েশিয়ার প্রেসিডেন্ট ড. মাহাথিরের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখেন।

‘আমাদের আশেপাশে এমন অনেকেই রয়েছে যারা অপপ্রচার এবং অপবাদ দিতে ভালোবাসেন।’

‘এখন আমি বলতে চাই আমরা ড. মাহাথিরকে প্রধানমন্ত্রী বানিয়েছি, সুতরাং আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে এবং একই সাথে ড. মাহাথিরকে তার কাজে সাহায্য করতে হবে।’-আনোয়ার ইব্রাহীম শেষে এমনটি জানান।

সূত্রঃ এনএসটি ডট কম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft