1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

চট্রগ্রামে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ ৫ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

মঙ্গলবার সকাল ছয়টা। যাত্রীর অপেক্ষায় মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি বাজারে দাঁড়িয়ে বেশকিছু সিএনজি অটোরিকশার চালক। হঠাৎ একটি ট্রাক ছুটে এসে চাপা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন অটোরিকশার চালকসহ চারজন।

এছাড়া চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক অটোরিকশার চালক। ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ঘটনার পর মিরসরাই ও কুমিরা ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। কুমিরা ইউনিটের স্টেশন অফিসার শামছুল আলম জানান, লাশগুলো স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে। ট্রাক চালককে স্থানীয়রা জোরারগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশা চালক শাহ আলম ( ৪০), দিদারুল আলম ( ৩৫), কামরুল ( ৪৫), মোশারফ ( ২৬) এবং অটোরিকশার যাত্রী মহিউদ্দিন ( ৬০)। আহত হয়েছেন অটোরিকশা যাত্রী দুই সহোদর লিটন ( ২৫), সোহেল ( ২২) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে ঠাকুরদীঘি ঝুলনপোল লাইনের অটোরিকশা স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী কয়েল বোঝাই একটি ট্রাক মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে অটোরিকশা চালকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডে মারা যায় চালক মোশাররফ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft