1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
অবরোধ শিথিলের পর রাফাহ পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন

অমিত শাহ বাংলাদেশ- ভারত সম্পর্ক নিয়ে কথা বলার যোগ্য নন: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ সম্পর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ’র একটি বক্তব্য অবাঞ্ছিত এবং বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে তিনি কথা বলার জন্য যোগ্য নন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার(২৪ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

গেলো শনিবার রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এক জনসভায় বিজেপি সভাপতি বলেছেন, বাংলাদেশি অভিবাসীরা ‘উইপোকার’মতো এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে।

ওই জনসভায় বিজেপি সভাপতির এই মন্তব্যকেই অবাঞ্ছিত বলেও উল্লেখ করেছেন বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে বাংলাদেশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অমিত শাহ বাংলাদেশ- ভারত সম্পর্ক নিয়ে কথা বলার যোগ্য নন। এছাড়া দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঢাকাকে আশ্বস্ত করেছেন যে, আসামে জাতীয় নিবন্ধন ছাড়া জনগণকে বাংলাদেশে পাঠানো হবে না।

এদিকে অমিত শাহ আসামে সম্প্রতি প্রকাশিত জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) দিকে ইঙ্গিত করে বলেছেন, বিজেপি সরকার এই এনআরসি তৈরি করেছে এবং প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসীকে চিহ্নিত করেছে।

অমিত শাহ বলেন, বিজেপি সরকার প্রত্যেক ‘অনুপ্রবেশকারীকে’ চিহ্নিত করবে।
এছাড়া তিনি আরও বলেন, কংগ্রেস দেশের জন্য কোনও ভালো কিছু করতে পারে না কারণ তাদের নেতা বা নীতি কোনোটাই নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft