1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’

ইরানকে আয়নায় মুখ দেখতে যুক্তরাষ্ট্রের আহ্বান

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলার ঘটনায় সরকারের নিপীড়নমূলক আচরণই কারণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি। একই সঙ্গে তিনি ইরানকে আয়নায় মুখ দেখার আহ্বান জানান।

সোমবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়। গত শনিবার ইরানের আহভাজ শহরে অনুষ্ঠিত কুচকাওয়াজে হামলা প্রসঙ্গে নিকি হ্যালি বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দীর্ঘকাল ধরে নিজ দেশের জনগণের ওপর নিপীড়ন চালিয়ে আসছেন।

ওই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা আছে দাবি করে হাসান রুহানি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তার প্রতিক্রিয়ায় নিকি হ্যালি ইরানি প্রেসিডেন্টের উদ্দেশে এসব কথা বলেন।

এদিকে, সরকারবিরোধী ‘আহভাজ ন্যাশনাল রেজিট্যান্স’ ও ইসলামিক স্টেট (আইএস)—দুটি জঙ্গি সংগঠনই পৃথকভাবে ওই হামলা চালানোর দাবি করেছে। যদিও এ ব্যাপারে কেউই কোনো প্রমাণ হাজির করেনি।

শনিবারের ওই হামলায় চারজন বন্দুকধারী ইরানের রেভল্যুশনারি গার্ডসের কুচকাওয়াজে হামলা চালায়। এতে সামরিক-বেসামরিক ও শিশুসহ ২৫ জনের প্রাণহানি ঘটে।

প্রেসিডেন্ট রুহানি যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট উপসাগরীয় দেশগুলো ওই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র তা অস্বীকার করে বলে, তারা যেকোনো রকম সন্ত্রাসী হামলার নিন্দা জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft