1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’

হস্তক্ষেপ করার অধিকার নেই: বর্মী সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

মায়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, তার দেশে হস্তক্ষেপের কোন অধিকার জাতিসংঘের নেই। ‘মায়ানমারের অভ্যন্তরীণ ব্যাপারে বা সার্বভৌমত্ত্বে হস্তক্ষেপ করার কোনো অধিকার কোনো দেশ,সংস্থা বা দলের নেই।’

সম্প্রতি রোহিঙ্গা নিপীড়নে গণহত্যা চালানোর প্রমাণ পাওয়ার দাবি করে জাতিসংঘ। প্রতিক্রিয়ায় মন্তব্য করলেন মিয়ানমারের সেনাপ্রধান।

গতকাল রোববার সেনাবাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় মিন অং হ্লাইং এ কথা বলেন। পরে সেনা পরিচালিত গণমাধ্যম মায়াওয়াইদির বরাতে এ তথ্য জানা যায়। বার্তা সংস্থা এএফপি, সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমস এ খবর দিয়েছে।

মিন অং হ্লাইং বলেন, ‘কোনো দেশ,সংস্থা বা দলের অন্য কোনো দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।’ রোহিঙ্গা ইস্যুতে এই প্রথম এমন বেপরোয়া মন্তব্য করলেন মিন অং হ্লইং।

জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে তাঁরা মিয়ানমার সেনাবাহিনীর রোহিঙ্গা নিধন অভিযানের ভয়ংকর সব তথ্য পেয়েছেন। যার ফলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে।

যদিও মিয়ানমার সেনাবাহিনী এই অভিযোগগুলোর প্রায় সবই অস্বীকার করেছে। রোহিঙ্গা নাগরিকদের উচ্ছেদ করা বৈধ বলেই তারা যুক্তি দেখাতে চেয়েছে।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দেওয়া প্রতিবেদনে এ ঘটনাকে শাস্তিযোগ্য বলা হয়েছে। তবে, তাদের এই প্রতিবেদনকে ইতিমধ্যেই ‘একতরফা’ এবং ‘ত্রুটিযুক্ত’ বলে প্রত্যাখ্যান করেছেন দেশটির নেত্রী অং সান সু চি।

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এই নেত্রীর সমালোচনাও করেছেন জাতিসংঘের এই প্রতিনিধিদল। তাঁরা তাঁর দায়িত্ব এবং দায়িত্বে অবহেলার কথা বলেছেন যার কারণে রোহিঙ্গা নিধনের মতো এমন অপরাধ সংঘটিত হয়েছে।

দেশটির সংসদের এক চতুর্থাংশ আসন এবং তিনটি মন্ত্রণালয় মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই বছরের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে প্রায় সাত লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft