1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা-৩ আসনে এমপি প্রার্থী বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণা গাইবান্ধায় ধানের শীষের সমর্থনে দলিল লেখক সমিতির বিশাল মিছিল পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’

২৭ সেপ্টেম্বর রাজধানীতে জনসভার ঘোষণা বিএনপির

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

আগামী ২৭ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, বৃহস্পতিবার জনসভা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ তথা পুলিশ, গণপূর্ত দফতর ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে। জনসভার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বর্তমান রাজনৈতিক বিষয় নিয়েই এ জনসভা হবে। জনসভায় কি ঘোষণা হবে সেটা সেদিনই জানতে পারবেন।

‘গণমাধ্যমের একাংশ আওয়ামী লীগের প্রতি অবিচার করছে’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে রিজভী বলেন, আমরা মনে করি অবিচার করছে না, বরং গণমাধ্যমের বিরাট অংশ সাহসের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছে। সংবাদমাধ্যমের গলায় দড়ি ঝোলাতে ডিজিটাল নিরাপত্তা আইন করে ওবায়দুল কাদের সাহেবদের তৃপ্তি মিটছে না, তাই এখন গোটা গণমাধ্যমকেই পকেটে ঢোকানোর চেষ্টায় কিছুটা বেগ পাওয়াতে আফসোস করে নানা কথাবার্তা বলছেন।

তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র প্রতি সরকারের আচরণের ঘটনাগুলো প্রকাশ হওয়ায় দেশবাসীসহ বিশ্ববাসী হতবাক হয়েছে। দেশের প্রধান বিচারপতিকে যেভাবে সরকার লাঞ্ছিত করেছে তাতে আওয়ামী লীগের রাজনীতির বিকৃত সংস্কৃতি আবারও জনগণের কাছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft