1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান

রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য আঞ্চলিক বাধাগুলো ডিঙাতে চায় বাংলাদেশ। নির্বাচনের সময় দেশে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, অর্থনীতিতে এর প্রভাব পড়বে না বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে আইসিএমএবির (ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ) আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে এ কথা জানান তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় যেতে বাংলাদেশ যে নীতি গ্রহণ করেছে, তার সঠিক বাস্তবায়নের তাগিদ দেন সম্মেলনের বক্তারা।

২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজির উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে চায় বাংলাদেশ। এ যাত্রায় সহায়ক শক্তি হতে চান পেশাদার হিসাববিদরা। তাই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আইসিএমএবি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী জানান, ভালো ব্যবস্থাপনার মাধ্যমে শক্ত অবস্থানে এখন বাংলাদেশের অর্থনীতি। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি এখন ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে। তাই তিন মাস পরে দেশের নির্বাচনে যাই হোক না কেন, অর্থনীতিতে এর প্রভাব পড়বে না বলেই আশা করি।’

মুহিত আরো জানান, আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নানা উদ্যোগের মাধ্যমে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ভালো বাণিজ্য সম্পর্ক তৈরি করতে চায় সরকার। তিনি বলেন, ‘আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন খুবই জরুরি আমাদের জন্য। তাই এ ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো নিরসনের চেষ্টা করছি আমরা, যা আমাদের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft