1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগামী নির্বাচনে নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছাবে: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তাতে দেশের মানুষের আস্থা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনেও বিজয়ী হবো।’

সেতু মন্ত্রী কাদের আরো বলেন, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা ভাসতে ভাসতে বিজয়ের বন্দরে পৌঁছাবে।

ওবায়দুল কাদের শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে এক সাংগঠনিক সফর শুরুর প্রাক্কালে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। খবর বাসসের।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ সাংগঠনিক সফরসঙ্গী অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন এ সফরে তা জনগণের সামনে তুলে ধরবো এবং নিজেদের মধ্যে কলহ-কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেব।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, যুক্তফ্রন্ট শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আমাদের তাতে কোন আপত্তি থাকবে না। কিন্তু সমাবেশকে কেন্দ্র করলে কোন সহিংসতা করলে উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft