1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা তুলে না নিলে ফল ভোগ করতে হবে আমেরিকাকে: চীন

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ফের মুখোমুখি বিশ্বের দুই অন্যতম শক্তিধর দেশ। রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেনার জন্য চীনের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

শুক্রবার মার্কিন প্রশাসনের সেই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীনা পররাষ্ট্র দপ্তর। কার্যত হুঁশিয়ারির সুরে বেজিং জানিয়েছে, ‘ভুল শুধরে’ অবিলম্বে যেন ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় মার্কিন সরকার।

২০১৭ এবং ১৮ সালে রুশ সরকারের কাছ থেকে যথাক্রমে ১০টি এসইউ-৩৫ যুদ্ধবিমান এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনেছিল চীনা সেনাবাহিনীর ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি)।

এ নিয়ে একটি রুশ অস্ত্র সরবরাহকারী সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল ইডিডি-র। রাশিয়ার সঙ্গে সেই চুক্তি করার ‘অপরাধেই’ বৃহস্পতিবার ইডিডি এবং তার ডিরেক্টর লি শাংফু-র উপর আর্থিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে একটি নির্দেশিকায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সেই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র গেং শুয়াং বেজিংয়ে বলেছেন, ‘মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছে চীন সরকার। আন্তর্জাতিক সম্পর্কের নীতি লঙ্ঘন করেছে এই সিদ্ধান্ত। এবং দুদেশের সম্পর্কেও এর কুপ্রভাব পড়তে চলেছে। আমরা চাই আমেরিকা নিজেদের ত্রুটি সংশোধন করে এই নিষেধাজ্ঞা তুলে নেয়। না হলে তার ফল ভোগ করতে হবে।’

বেজিংয়ের এই প্রতিক্রিয়ার পাল্টা জবাব অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও পর্যন্ত দেয়নি।

যদিও মার্কিন নিষেধাজ্ঞা চীনের সামরিক অস্ত্র কেনার পথে বাধা হবে না বলে জানিয়েছে রুশ সরকার। রুশ পার্লামেন্টের সদস্য ফ্রানজ ক্লিন্টসেভিচের মন্তব্য, ‘ওই যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হাতে পাওয়াটা চীনা সেনার পক্ষে খুব জরুরি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft