1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সম্পদ ও গৃহকর্মীর বেতনের হিসাব দিতে হবে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ১০২ বার পড়া হয়েছে

গৃহস্থালির কাজে সহায়তার জন্য অনেকে বাসায় গৃহকর্মী রাখেন। মাস শেষে তাঁদের বেতন দেন। এখন সেই খরচের চিত্রও বার্ষিক আয়কর বিবরণীতে দেখাতে হবে। এ ছাড়া আপনার বাসায় যদি ডিশলাইনের সংযোগ থাকে এবং তার জন্য মাস শেষে যে বিল দেন, সেটাও দেখাতে হবে আয়কর বিবরণীতে।

এমনকি আপনি মাস শেষে ময়লা অপসারণের জন্য যে বিল দেন, সেটাও আয়কর বিবরণীতে খরচ হিসেবে দেখাতে হবে। আবার বাড়িভাড়া, গাড়িচালকের বেতন, জ্বালানিসহ বিভিন্ন খাতের খরচও দেখাতে হবে। সার্বিকভাবে আপনার জীবনযাত্রা কেমন, এর চিত্র তুলে ধরতে হবে আয়কর বিবরণীতে। এর মাধ্যমে আপনি কতটা ধনী, কত আয় করেন আর কত অর্থ খরচ করেন, সেটা দেখতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আপনার বৈধ আয়ের সঙ্গে আপনার জীবনযাত্রার মিল আছে কি না, তা মিলিয়ে দেখতে চান কর কর্মকর্তারা।

গত জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন দেওয়ার সময় শুরু হয়ে গেছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ২০১৭ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত এক বছরে জীবনযাপনে কত টাকা খরচ করলেন, তা রিটার্নের সঙ্গে এনবিআরকে বিস্তারিত জানাতে হবে। আপনি যদি চাকরিজীবী হন, ব্যবসা করেন বা অন্য খাত থেকে আপনার আয় বছরে তিন লাখ টাকা ছাড়িয়ে যায়, তাহলে আপনাকে নতুন ফরম পূরণ করে জীবনযাত্রার চিত্র তুলে ধরতে হবে। সেখানে গৃহকর্মীর বেতন-ভাতা থেকে শুরু করে ডিশলাইনের বিলের কথাও উল্লেখ করতে হবে।

আপনার সম্পদ কত আছে, সেটার পাই পাই হিসাব দিতে হবে। আপনার একটি গাড়ি আছে। সন্তানদের স্কুলে আনা-নেওয়া, নিজের অফিস আসা-যাওয়া এবং পারিবারিক প্রয়োজনে ব্যবহারের জন্য গাড়ি কিনেছেন। আপনি কি জানেন এই গাড়ির থাকার কারণে কর অফিসে জমা দিতে প্রতিবছর আলাদা একটি সম্পদ বিবরণী ফরম পূরণ করতে হবে। রিটার্ন জমার সময় এই ফরম পূরণ করতে হবে। শুধু তা-ই নয়, ফ্ল্যাট বা বাড়ি থাকলেও আপনার সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক। এতে বাড়ি-গাড়িওয়ালাদের সম্পদ ও আয়-ব্যয়ের চিত্র পাওয়া যাবে।

এসব সম্পদ না থাকলেও আপনার মোট সম্পদের পরিমাণ যদি ২৫ লাখ টাকার বেশি হয়, তবু আপনাকে সম্পদ বিবরণী দিতে হবে। আপনার স্বামী বা স্ত্রী কিংবা অপ্রাপ্তবয়স্ক সন্তান ও নির্ভরশীল ব্যক্তি করদাতা না হলে তাঁদের সম্পদ ও দায় আপনার সম্পদ বিবরণীতে দেখাতে হবে। এর মানে হলো স্ত্রী, স্বামী, সন্তানের নামে বাড়ি-গাড়ি, গয়নাসহ বিভিন্ন সম্পদ দেখিয়ে নিজের সম্পদ লুকানোর সুযোগ নেই।

সম্পদ বিবরণীর মাধ্যমে করদাতা কতটা ধনসম্পদের মালিক, তা বোঝা যায়। তবে সব সম্পদেই যে আয় হবে, তা নয়। যেমন নিজের বাড়ি থাকলে ভাড়া না দিয়ে নিজে বাস করেন, এ ধরনের বাড়ি থেকে কোনো আয় আসে না। ব্যবসায় পুঁজি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ, গাড়ি, গয়না, আসবাব, নগদ টাকা, ঋণ ইত্যাদির আর্থিক মূল্যের তথ্য সম্পদ বিবরণীতে দিতে হয়। এক বা একাধিক গাড়ি থাকলে ব্র্যান্ড, ইঞ্জিন (সিসি), রেজিস্ট্রেশন নম্বরসহ ক্রয়মূল্য উল্লেখ করতে হবে। গাড়ি পরিবারের সদস্যদের নামে থাকলেও তা সম্পদ বিবরণীতে দেখাতে হবে।

বাড়ির আসবাব-গয়নাও একধরনের সম্পদ। এগুলো প্রতিবছর বার্ষিক আয়কর বিবরণীর সম্পদে দেখাতে হয়। নতুন ফ্রিজ-টেলিভিশন কিনলে তা পরের বছর সম্পদ বিবরণীতে থাকতে হবে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft