1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সমালোচনার জবাবে যা বললেন কানাডার প্রথম হিজাবী এমপি সালমা জাহিদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার অন্যতম রাজ্য স্কারবোরাফের একজন নারী সংসদ সদস্য দেশটির আইনসভায় প্রথম হিজাব পরিধানকারী এমপি হিসেবে সুপরিচিতি পেয়েছেন। তবে তার এই হিজাব পরিধান নিয়ে দেশটির বিভিন্ন অনলাইন সাইটগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এসব সমালোচনার জবাব দিতে গিয়ে সালমা জাহিদ নামের ওই সংসদ সদস্য বলেন, ‘আমি কোনো বাধা ভেঙ্গে দিতে আসিনি এবং কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাক হিজাব পরিধান করা আমার একান্ত ব্যক্তিগত বিষয় যা আমার স্বাস্থ্যের সাথেও জড়িত।’

কানাডার আইন সভায় তিন বছর সংসদ সদস্য থাকাকালীন সময়ে চলতি বছরের মে মাসে প্রথম তিনি সংসদে হিজাব পরিধান করে উপস্থিত হয়েছিলেন। তার বর্তমান প্রকাশ ভঙ্গির সাথে অতীতের তোলা তার আলোকচিত্রগুলোর কোনো মিল নেই। এর পূর্বে স্কারবোরাফের এই নারী সংসদ সদস্য ইসলামী পোশাক হিজাব পরিধান করা ছাড়াই বেশ কয়েকটি আলোকচিত্র তুলছিলেন। যা এখন সোশাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে।

‘এখন আমি কোনো অনুষ্ঠানে যোগদান করতে গেলে অনেকেই আমাকে প্রথম দেখাতে চিনতে পারে না। কিন্তু আমি একই ব্যক্তি, আমিই সালমা জাহিদ।’ -তিনি এমনটি জানান।

তিনি বলেন, তার হিজাব পরিধান করার বিষয়ে বেশিরভাগ প্রতিক্রিয়াই ইতিবাচক ছিলো। তবে কিছু কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও এসেছে।

কানাডার ডানপন্থী একজন রাজনৈতিক ইজারা লেভান্ট নামের তার টুইটার একাউন্টে সালমা জাহিদের একটি আলোকচিত্র সম্পর্কে মন্তব্য করে বলেন, ‘আপনি লিবারেল পার্টির হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর সময় হিজাব পরিধান করেন নি, তাহলে এখন কেন আইন সভাতে গিয়ে হিজাব পরিধান করা শুরু করেছেন?’

সালমা জাহিদ এর প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা সিটি নিউজকে বলেন, ‘আমি এসব মন্তব্যকে কোনো প্রতিক্রিয়া হিসেবে দেখতে চাই না। এসকল লোকজন হতাশ এবং ভয়ের মধ্যে আছেন।’

‘এটিই হচ্ছে সেই পথ যা আমি দেখাতে চাই, এটি আমার পছন্দ এবং আমি এই বিষয়টি সামনে এগিয়ে নিতে চাই।’

‘যারা আমার হিজাব পরিধান করা নিয়ে জানতে চেয়েছেন আমি তাদেরকে বলতে চাই- ‘আমি হিজাব পরিধান করা শুরু করি তখন থেকে যখন আমি ক্যান্সার থেকে মুক্তি লাভ করি।’

‘যখন আপনি কোনো রোগে আক্রান্ত হবেন তখন প্রাকৃতিকভাবেই আপনি আপনার বিশ্বাসের দিকে ঝুঁকে পড়বেন।’ -তিনি তার টুইটার একাউন্টে এমনটি জানান।

তবে ডানপন্থী রাজনীতিবিদ লেভান্ট আরেক টুইটে বলেন, ‘জাহিদ বলেছেন তিনি হিজাব পরিধান করা শুরু করেছেন ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার পরে। এটি অবশ্যই একটি শুভ লক্ষণ। তবে তিনি যখন বলেছেন তিনি ধর্মীয় কারণেও হিজাব পরিধান করেন তখন এটি আর শুভ লক্ষণ হিসেবে থাকে না।’

সালমা জাহিদ এর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি হিজাব পরিধান করি সুস্থ থাকার উদ্দেশ্যে এবং পাশাপাশি আমি তাদেরকে সমর্থন জানাই যারা হিজাব পরিধান করতে ইচ্ছুক।’

‘আমি বিশ্বাস করি বৈচিত্র্যই কানাডার সবচেয়ে বড় শক্তি। এটি কোনো বাধা নয়, সুতরাং প্রত্যেকেই তাদের ইচ্ছা অনুযায়ী পোশাক পরিধান করতে পারে।’

তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় দুইমাস আইন সভায় উপস্থিত ছিলেন না। বর্তমানে আবার আইন সভাতে ফিরে তিনি জানান, যদিও তার পুনোদয় হওয়াতে কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু তিনি তার নির্বাচনী ওয়াদা পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।

প্রসঙ্গত, স্কারবোরাফ কমিউনিটি সালমা জাহিদকে ২০১৫ সালের নির্বাচনে অকুণ্ঠ সমর্থন দিয়ে জয়যুক্ত করে।

তিনি বলেন, ‘আমি দেখতে কি রকম তা কোনো বিষয়ই না।’

‘আসল ব্যাপার হচ্ছে আমি কমিউনিটির জন্য কি করেছি এবং আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য কতটা কাজ করতে পেরেছি।’

সূত্রঃ সিটিনিউজ ডট সিএ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft