1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বেকার যুবক-যুবতীদের চাকুরী মেলা উদ্বোধন পলাশবাড়ীর কালীবাড়ি বাজার মুরগি হাটিতে সহিংসতা, আহত ব্যবসায়ী রংপুর মেডিকেলে ত্রয়োদশ সংসদ নির্বাচন: উপজেলা প্রশাসনের ভূমিকা ও জবাবদিহিতার প্রশ্ন সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

থেমে থাকা বালুর ট্রাককে একটি নৈশকোচের ধাক্কা, নিহত ৩

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে শ্যামলী পরিবহনের একটি নৈশকোচ। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন রিজু (২৫)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তিনি বাসের হেলপার ছিলেন।

নিহত আরেকজন জাকির হোসেন (২৮)। রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে তার বাড়ি। তিনি ট্রাকের চালক ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। তবে তিনি ট্রাকের হেলপার ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারাপুর এলাকায় বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ০২-০৪৫৬) রাস্তার বাম পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের ওই নৈশকোচটি (ঢাকা মেট্রো-ব ১৪-৬০-২৭) পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী সদর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পুঠিয়া সদর স্টেশনের তিনটি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

উদ্ধার কাজে পুঠিয়া থানা পুলিশ এবং পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরাও অংশ নিয়েছেন। আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরহাদ হোসেন জানান, আহতদের সবাই বাসের যাত্রী। তাদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ জানান, নিহত ও আহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft