1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

পুলিশের লাঠিপেটায় বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি পণ্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

পুলিশের লাঠিপেটায় পণ্ড হয়ে গেছে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি। এ ঘটনায় আহত হয়েছেন জোটের অন্যতম নেতা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার দুপুরে ‘জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে’ নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচির আয়োজন করে জোটের নেতা-কর্মীরা।

বিক্ষোভ সমাবেশের পর জাতীয় প্রেসক্লাব থেকে জোটের মিছিল মৎস্য ভবন, শাহবাগ ও বাংলামোটর হয়ে রাজধানীর আগারগাঁও এলাকায় ইসি কার্যালয়ের দিকে যেতে থাকে।

মিছিলটি কারওয়ান বাজারের সার্ক ফোয়ার সামনে এলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে বাঁধা দেয়।

বাম জোটের নেতা-কর্মীরা এ সময় বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন আহত হয়।

বাম গণতান্ত্রিক জোটের অন্যতম দল গণসংহতি আন্দোলনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিছিলটি শাহবাগ থেকে কারওয়ান বাজারে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করে। নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর হামলা চালায় পুলিশ। এ সময় পুলিশ তাঁকে পেটাতে পেটাতে রাস্তায় ফেলে দেয় এবং এরপরও তাদের পেটানো অব্যাহত থাকে। এতে তাঁর ডান হাতের হাড়ে চিড় ধরেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তাঁকে নিজ বাসভবনে পাঠানো হয়।

এ ঘটনায় আহত হয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু। এ ছাড়া গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলির সদস্য মনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভুইয়া, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা সাদিক রেজা, ইমরান হোসেন, জাশেম আলম, মো. ইরফান, রাবেয়া রিমি, দোলন দাসসহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আটদলের ওই জোটে আছে, সিপিবি, বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft