মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

ঢাবিতে লাখো কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতা পাঠ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার লাখো কণ্ঠে আবৃত্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) যৌথ উদ্যোগে ১ মে সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুব-তরুণ সমাজকে নজরুলের বিদ্রোহী কবিতা থেকে প্রেরণা অর্জন করে অসাম্প্রদায়িক, প্রগতিশীল এক বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় শ্রমিক ও মানুষের অধিকারের ভাব-চেতনাকে প্রকাশ করেছে। শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকারের প্রশ্নে মে দিবসের অঙ্গীকারের প্রতি সকলকে সচেতন হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft