
গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের চরাঞ্চলে পানিবন্দিও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪’শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। আজ বুধবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল উপস্থিত থেকে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন,গাইবান্ধা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা মো.ইদ্রিশ আলী,উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. আনিছুর রহমান,কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস ছালাম জাকির প্রমূখ।
গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দফতর জরুরী ত্রান সহায়তার আওতায় প্রতি প্যাকেটে চাল,ডাল,তৈল,লবন,চিনি,চিড়া,মুড়ি,গুড়,দিয়াশলাই,মোমবাতি,প্রাথমিক চিকিৎসা উপকরন সামগ্রী বিতরন করা হয়েছে।
জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, এ পর্যস্ত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণের জন্য ২ হাজার প্যাকেট শুকনো খাবার, ১শ’ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সেগুলো বিতরণের কাজ চলছে।