1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রস্তুতি ম্যাচে মুশফিকুরের দুর্দান্ত সেঞ্চুরি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলনটা ভালোভাবেই সাড়লো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতরাতে সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে ডিউক অব নরফোকের বিপক্ষে ব্যাট হাতে দারুন এক সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকুর। তার অপরাজিত ১৩৪ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রানের পাহাড় গড়ে টাইগাররা।

জবাবে ১৮ ওভারে বিনা উইকেটে ১০১ রান তুলে ফেলে ডিউক অব নরফোক। এরপর বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
মুশফিকুরের ৯৮ বলের ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা ছিলো। মুশি ছাড়াও বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ৬৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৭৩ রান করেন। সৌম্যর সাথে ওপেনার হিসেবে খেলতে নেমে ৭টি চারে ৪০ বলে ৪৪ রান করেন ইমরুল কায়েস। এছাড়া নাসির হোসেন ৩০ বলে ২৬ ও মেহেদি হাসান মিরাজ ৩৪ বলে ৩১ রান করেন।
আগামী ৫ মে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের মুখোমুখি হবে বাংলাদেশ।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!