1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে জামায়াতের বিশাল জনসভা ও গণমিছিল মেধায় অনন্য দৃষ্টান্ত পলাশবাড়ীর মেয়ে মাইশার গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপী কারিগরি প্রশিণের উদ্বোধন জামায়াতের নেতাদের ওপর ইচ্ছাকৃত সাইবার আক্রমণের অভিযোগ ‘গভীর ষড়যন্ত্রের’ দায়সারা স্বভাবে আটকে আছে পীরগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোর কাগুজে কাজ, বৈধ কাগজ ছাড়াই চলছে যাবতীয় কার্যক্রম! তারাগঞ্জে জাতীয় ছাত্র সমাজের অর্ধশত নেতা-কর্মীর জামায়াতে যোগদান সাদুল্যাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাদুল্লাপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে ৪২০ রাউন্ড কার্তুজসহ ৬৮টি আগ্নেয় অস্ত্র জমা সব দলকে নিয়ে নির্বাচন করলে রাজনৈতিক সমাধান ও স্থিতিশীলতা আসত-শামীম হায়দার পাটোয়ারী

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪১ বার পড়া হয়েছে

ওয়ালটন ত্রিদেশীয় টি-টোয়েন্টি বধির ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার ভারতকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

বধির ক্রিকেটে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে তাদের পারফরম্যান্স তলানিতে। পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বড় ব্যবধানে হারে তারা।

বাংলাদেশের বিপক্ষে প্রথম মুখোমুখিতে ম্যাচ ড্র করে ভারত। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঠিকই দাপট দেখাল।

৮ উইকেটের জয়ে বিদায় করে দিল ভারতকে। আর এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এর আগে টানা তিন ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।
মঙ্গলবার ফতুল্লায় টস জিতে ব্যাটিং করতে নেমে ৮০ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ১৩.৪ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ২ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের নায়ক অধিনায়ক শাহরিয়ার ইমন। ব্যাট হাতে ৫৭ রানের ইনিংস উপহার দেন। ৪৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় সাজান ইনিংসটি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের স্বাদ দেন অধিনায়ক। এছাড়া ইমরান ৪, আকিব ১২ ও মনির ৬ রান করেন।
এর আগে বোলাররা দিয়েছিলেন জয়ের ভিত। নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে আটকে রাখে অল্প রানে। বোলার দ্বীপ ১০ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন সেতু, আকিব ও ইম্মি। ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন মানিত কুমার। ১২ রান করেন শান্তি। এছাড়া দলের অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ হবে ২১ সেপ্টেম্বর।

ম্যাচসেরা ইমনের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের প্রিন্সিপাল অফিসার সাজ্জাদ হোসেন শাকিল ও এজিএম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বধির ফেডারেশনের ম্যানেজার কাজী কামরুল হাসান।প্রেস বিজ্ঞপ্তি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft