শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

পীরগঞ্জের হাজী বয়েন উদ্দিন স্কুলে অভিভাবকদের রোষানলে প্রধান শিক্ষক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

প্রতিনিধি > (মোস্তফা মিয়া)

রংপুরের পীরগঞ্জ উপজেলার হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, ম্যানেজিং কমিটি গঠন এর দাবীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার বিদ্যালয় চত্তরে বিদ্যালয়টির সাহকারী প্রধান শিক্ষক মো: আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অভিভাবকরা বলেন দীর্ঘদিন ধরে হাজী বয়েন উদ্দিন স্কুলে পড়াশুনার এবং বিদ্যালয়ের মান উন্নয়ন না হয়ে শিক্ষক এবং প্রধান শিক্ষকের একগুয়ামিতে বিদ্যালয়টির অবস্থা তলানীতে ঠেকেছে। অভিভাবক মোয়াজ্জেম হোসেন বলেন; প্রধান শিক্ষকের জবাবদিহিতা না থাকায় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সার্টিফিকেট বাসায় নিয়ে গিয়ে রাখেন,নিদ্দিষ্ট দোকানে স্কুল ড্রেস বানাতে বাধ্য করেন শিক্ষার্থীদের,। অভিভাবকরা বলেন নির্বাচন না দিয়েই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক তার পছন্দমতো তৈরী করেন। অভিভাবকরা ভোটের মাধ্যমে ম্যানিজিং কমিটির গঠনের দাবী জানান। অভিভাবকরা বলেন আজ এই সমাবেশে সকল শিক্ষক উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক অভিভাবকদের এই সমাবেশকে গুরুত্ব না দিয়ে তিনি একাই নিজের রুমে বসে আছেন। অভিভাবকরা ক্ষোভে ফুসে উঠে সমাবেশ স্থল থেকে প্রধান শিক্ষকের রুমে গিয়ে নানামুখি প্রশ্নবানে জর্জরিত করে পরিস্থিতি অশান্ত হয়। প্রধান শিক্ষক অভিভাবকদের অতিদ্রুত একটা সমাবেশ করার প্রতশ্রিুতি দিয়ে বলেন আমি উপস্থিত থাকা সত্বেও আমার সাথে পরামর্শ না করেই অভিভাবক সমাবেশ করা হয়েছে। প্রধান শিক্ষক আমিনুর রহমান বিদ্যালয়টির সাম্প্রতিক সময়ের জটিলতার বিষয়ে তার বক্তব্যে বলেন কিছু ব্যাক্তি তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিদ্যালটির বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা শুরু করেছেন । আর এ অপতৎপরতা রোধে তিনি অবিভাবক সহ এলাকাবাসিকে সজাগ থাকার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft